ডিসেম্বরকে ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনার, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম
লাইভ,
ডিসেম্বরকে ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনার, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম
চলতি বছরের ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে, তা ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এদিকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বা এলাকার মাঝে বাংলাদেশ এবার ১৪তম অবস্থান রয়েছে বলে জানিয়েছে বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী বৈশ্বিক জোট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। এক নজরে দিনের উল্লেখযোগ্য সব খবর...
ডিসেম্বরকে ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন
চলতি বছরের ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে, তা ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বরাত দিয়ে তিনি বলেন, "প্রধান উপদেষ্টা গত ডিসেম্বরে বলেছিলেন যে যদি অল্প পরিমাণে সংস্কারসহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে এই বছরের শেষ নাগাদ, মানে চলতি বছরের ডিসেম্বরে...। যদি আরেকটু সংস্কারের সুযোগ দেওয়া হয়, তাহলে ২০২৬ সালের জুন নাগাদ নির্বাচন করা সম্ভব।"
"কিন্তু আমাদেরকে আর্লিয়েস্ট ডেট ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনও অপরিবর্তনীয়। ডিসেম্বরকে ধরে নিয়েই প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নাই, একটিই প্রস্তুতি।"


Comments
Post a Comment